মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ - The News Lion

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ




করোনার রোগীর চিকিৎসা করতে গিয়ে পিপিই কিট ও সুরক্ষিত পোষাক না পাওয়ায় বিক্ষোভ হাসপাতাল কর্মীদের। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় প্রায় ৩০০ জন হাসপাতাল কর্মী।



এদিন হাসপাতালের কর্মীদের অভিযোগ গতকাল করোনায় আক্রান্ত হয়ে ডোমকলের এক যুবকের মৃত্যু হয় এই হাসপাতালে। করোনা আক্রান্ত রোগীকে যে সকল হাসপাতাল কর্মীরা দেখাশোনা করেছেন তাদের কোন পিপিই কিট দেওয়া হয়নি এবং ওই সমস্ত কর্মীদের কোয়ারেন্টাইনে রাখার কোন ব্যাবস্থাও করা হয়নি এখন পর্যন্ত।





এই সমস্ত সমস্যার কারণে তারা এদিন বাধ্য হয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করে। তাদের আরও অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করা হলে কতৃপক্ষ তাদেরকে কাজ থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.