ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম
ফের বাড়ল পেট্রোলের দাম। কলকাতায় মঙ্গলবারের তুলনায় দাম বাড়ল আরও ৫৩ পয়সা, বুধবার কলকাতায় পেট্রোলের দাম ৭৯.০৮ টাকা। বেড়েছে ডিজেলের দামও। ৭০.৮৪ টাকা থেকে বুধবার ৫৪ পয়সা বেড়ে দাম হয়েছে ৭১.৩৮ টাকা।
লকডাউনে টানা ৮২ দিন তেলের দাম এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর তা আচমকা এখন বেড়েই চলেছে। বাড়তে বাড়তে এখন সবমিলিয়ে ৭৩.৩০ টাকা থেকে ধাপে ধাপে কলকাতায় পেট্রোলের দাম বাড়ল ৫.৭৮ টাকা।
প্রসঙ্গত সারা দেশেই গত ৭ জুন থেকে ধাপে ধাপে বাড়ছে জ্বালানি তেলের দাম। তবে শহর বিশেষে বিভিন্ন রাজ্য সরকারের স্থানীয় শুল্কের তারতম্যের ফলে এই মূল্যবৃদ্ধির পরিমাণও ভিন্ন।
Post a Comment