যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন ইমরান খান, বিস্ফোরক দাবি মার্কিন সুন্দরীর - The News Lion

যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন ইমরান খান, বিস্ফোরক দাবি মার্কিন সুন্দরীর



পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগের পর এবার পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করল মার্কিন সুন্দরী অ্যাডভেঞ্চারিস্ট। তাকে নাকি যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন ইমরান খান। পাকিস্তানি টিভি হোস্ট আলি সালিম ওরফে বেগম নওয়াজিশ আলি দাবি করেন, মার্কিন অ্যাডভেঞ্চারিস্ট সিন্থিয়া ডন রিচির সঙ্গে তাঁর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সিন্থিয়াই নিজেই তাঁকে বলেছিলেন যে তাঁকে একসময় সেক্সের প্রস্তাব দিয়েছিলেন ইমরান খান।




 এর আগে শুক্রবারই ফেসবুকে লাইভে সিন্থিয়া রিচি পাকিস্তান পিপলস পার্টির একাধিক নেতার নামে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আনেন।  পাকিস্তানে বসবাসকারী ওই মার্কিনীর অভিযোগ, ২০১১ সালে তাঁকে ধর্ষণ করে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী।  তিনি অভিযোগ জানিয়েছেন তাঁকে ধর্ষণ করেছিলেন প্রাক্তন মন্ত্রী রেহমান মালিক।




এছাড়াও তিনি আরও দুই পাকিস্তেনের শীর্ষ স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। যদিও এখনও পর্যন্ত তাঁরা এই অভিযোগ মানতে চাননি। ওই তিন নেতাই পাকিস্তান পিপলস পার্টির সদস্য। তবে এই পুরো বিষয়টির মধ্যে রাজনৈতিক যোগ থাকতে পারেন বলেও মনে করছেন অনেকে।






কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.