আম্ফানে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের হাতে ত্রাণ - The News Lion

আম্ফানে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের হাতে ত্রাণ





উত্তর দমদমের রানা প্রতাপ মিলনের উদ্যোগে বসিরহাটের শুলকুনি বেনেপোতা গ্রামে ৫৯০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল। মূলত সমাজসেবী উত্তম মন্ডল এবং পঙ্কজ বিশ্বাসের উদ্যোগে এই সাহায্য কর্মসূচি আয়োজিত হয়।




এই অঞ্চলে এখনও নদী বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। বেশিরভাগ মানুষেরই ঘরবাড়ি  প্লাবিত হয়ে জলের তলায়। কোনক্রমে রাস্তার দুই ধারে ত্রিপল  টাঙিয়ে  থাকছে গ্রামবাসীরা। তাদের দুঃখ কষ্ট লাঘব করতে এগিয়ে এল রানা প্রতাপ মিলন।




এদিন আমফানে   ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের হাতে তারা চিড়ে মুড়ি, গুড়, ছাতু, দুধ, বিস্কুট পাউরুটি, কলা, লেবু অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেয়। এছাড়াও  শিশুদের নতুন জামা কাপড় দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.