বর্ধমান রেল স্টেশনে ফের ভেঙে পড়লো ছাদের চাঙ্গড় - The News Lion

বর্ধমান রেল স্টেশনে ফের ভেঙে পড়লো ছাদের চাঙ্গড়






চলতি বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহের দিকে বর্ধমান রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মের প্রবেশ দ্বারের বাইরের দিকের অংশ ভেঙ্গে পড়েছিল। এবার সেই  রেলে স্টেশনের বাইরের যে অংশ ভেঙ্গে পড়েছিল ঠিক সেখানেই নতুন করে গড়ে তোলার অংশের ফলস সিলিং এর সামান্য অংশ খসে পড়ে।





এই খসে পড়া ফলস সিলিং এর অংশ এক পরিযায়ী শ্রমিকের উপর পড়ে। তিনি আহত হন। যদিও ওই পরিযায়ী শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই বিপত্তির ফলে রেল স্টেশনের ভেঙ্গে পড়ার ঘটনা স্মৃতিতে অনেকেই মনে পড়িয়ে দেয়। তবে সদ্য লকডাউন ওঠায় এখনও সেভাবে মানুষজনের যাতায়াত শুরু হয়নি এই স্টেশনে।



তবে সাধারণ যাত্রীদের ভিড় না থাকলেও বর্ধমান স্টেশনে প্রতিদিন শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকছে। গাড়ি বারান্দার যে অংশ রবিবার ফলস সিলিং অংশ ভেঙে পড়েছে সেখানেই ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের নাম, ঠিকানা নথিভুক্ত করার ক্যাম্প তৈরি হয়েছে।




এদিকে রবিবার সকালে রেল স্টেশনের বাইরে পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে ফিরে নিজের নিজের বাড়ি ফেরার জন্য বাস ধরতে লাইনে দাঁড়িয়েছিলেন সেই সময় হঠাৎই স্টেশনের নবনির্মিত ফলস সিলিং এর একাংশ ভেঙে পড়ে।




রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি ভেঙে পড়া অংশের জায়গা টিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় সকলকে। যদিও মাত্র চার পাঁচ মাসের মধ্যে পুনর্নির্মিত এই অংশ ভেঙে পড়ায় রেলের গাফিলতিকেই দায়ী করছেন সাধারণ মানুষ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.