ক্রিকেটার মাশরাফির শ্বাশুড়ি করোনায় আক্রান্ত - The News Lion

ক্রিকেটার মাশরাফির শ্বাশুড়ি করোনায় আক্রান্ত



ঢাকা প্রতিনিধি :     বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের শ্বাশুড়ি হোসনে আরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মাশরাফির স্ত্রী সুমনা হকের এক ভাগনিও আক্রান্ত হয়েছেন।




নড়াইলের সিভিল সার্জন আবদুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত শনিবার তাঁর করোনা নমুনা সংগ্রহ করা হয়। গতকাল রোববার রাতে সাংসদ মাশরাফির শ্বাশুড়ির রিপোর্ট পজিটিভ এসেছে। বতর্মানে তিনি বাড়িতেই চিবিৎসা সেবা নিচ্ছেন।




পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফির শ্বাশুড়ি হোসনে আরা করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া মাশরাফির শ্যালিকা রিপার মেয়ে আগামীও আক্রান্ত হয়েছেন করোনায়।




এরই মধ্যে নড়াইল সদর ও লোহাগড়া হাসপাতালে ৮ চিকিৎসক এবং হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ জেলায় মোট ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮ জন চিকিৎসকসহ ২৩ জন সুস্থ। মারা গেছেন ২ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.