দেশে শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত ৩২৫, আক্রান্ত ১১ হাজার ৫০২ জন
শেষ ২৪
ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩২৫ জনের। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন
১১ হাজার ৫০২ জন। ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লক্ষ ৩২
হাজার ৪২৪ জন। মোট মৃত্যু হয়েছে ৯৫২০ জনের।
ভারতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে
করোনা আক্রান্তের হার উর্ধমুখী। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে,
ভারতের ১৫ টি শহরে করোনা আক্রান্তের হার সবথেকে বেশি। গত ১০ দিনে ভারতের ১৫ টি
শহরে ৪৫ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে
করোনা আক্রান্তের সংখ্যা। শহরগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, ফরিদাবাদ, ভদোদারা, গুরুগ্রাম,
শোলাপুর এবং গুয়াহাটি।
শুধুমাত্র গুয়াহাটিতে গত ১০ দিনে ৫০ শতাংশ বেড়েছে করোনা
আক্রান্তের সংখ্যা। ভদোদারায় প্রতিদিন গড়ে ৫০ জন করে করোনায় আক্রান্ত হচ্ছেন।
অন্যদিকে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে গুরুগ্রামে। ২ জুন থেকে ১২ জুনের মধ্যে
গুরুগ্রামে ১৮৩৯ টি নতুন করে করোনা আক্রান্তের খবর মিলেছে।
ইতিমধ্যে মহারাষ্ট্র
তামিলনাড়ু, দিল্লি, গুজরাত এবং উত্তরপ্রদেশে করোনা পরিস্থিতি খারাপ হয়েছে। আগামী
দুই মাসে এই রাজ্যগুলিতে করোনার হামলা আরও প্রকট হতে পারে বলে বিশেষজ্ঞরা
জানিয়েছেন।

Post a Comment