পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত হলেন ৩৯৬ জন, মৃত ১০ জন - The News Lion

পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত হলেন ৩৯৬ জন, মৃত ১০ জন


রাজ্যে ভয়াবহ আকার নিতে শুরু করেছে করোনা। বিগত দিনের সব রেকর্ড ভেঙে দিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গে সর্বোচ্চ করোনা আক্রান্ত হলেন ৩৯৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেল৷ শেষ ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলনবার বিকালে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়, গত  সোমবার থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯৬ জন৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১৬৮ জনে৷ এর মধ্যে সক্রিয় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪২৩ জন৷ 

গত ২৪ ঘন্টায় পশ্চিমবাংলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জনই কলকাতার বাসিন্দা৷ বাকি দুজনের একজন উত্তর ২৪ পরগণা৷ অপরজন বীরভূম জেলার বাসিন্দা৷ এই পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনায়  মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩৫ জন৷ এর মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ নতুন করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১০৪ জন৷ মোট সুস্থ হয়ে উঠেছেন ২৪১০ জন৷

তবে আক্রান্ত ও মৃতের দিক থেকে কলকাতার অবস্থা খুবই উদ্বেগজনক৷ কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৬ জন৷ যা রাজ্যটির অন্যান্য জেলার তুলনায় সর্বোচ্চ৷ ফলে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৯৫ জনে৷ সোমবার  এই সংখ্যাটা ছিল ২১৭৯ জনে৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন৷ এই নিয়ে কলকাতার ৯৭০ জন সুস্থ হয়ে উঠেছেন৷ অন্যদিকে কলকাতায় মৃতের সংখ্যাটাও বেশ উদ্বেগজনক৷

গত ২৪ ঘন্টায় কলকাতাতে  ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে শুধু কলকাতাতেই মৃতের সংখ্যা দাঁড়াল ২২২ জন৷ যেখানে কলকাতা সহ সারা রাজ্যে মৃতের সংখ্যা মোট ৩৩৫ জন৷ এর মধ্যে কলকাতা বাদে গোটা রাজ্যে  মৃতের সংখ্যা মাত্র ১১৩ জন৷ 



জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ৯৪৯৫ টি করোনা  টেস্ট হয়েছে৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৯৪৮০৷ এই  পর্যন্ত মোট টেস্ট হয়েছে ২ লক্ষ ২২ হাজার ৭২৬ জন৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.