৮ বছরের খুদের রান্নার জাদুতে মুগ্ধ আট থেকে আশি, সকলেই - The News Lion

৮ বছরের খুদের রান্নার জাদুতে মুগ্ধ আট থেকে আশি, সকলেই



 মাত্র আট বছর বয়সেই হাতের জাদুতে মুগ্ধ করেছে আট থেকে আশি, সকলকেই। লকডাউনে পাক্কা রাঁধুনি হয়ে উঠেছে বছর আষ্টেকের মোই মিন্ট মে থু। শুধু পরিবারের জন্যই রাঁধছে না সে, রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠায় এখন তার সুস্বাদু ডিশ বিক্রিও হচ্ছে চড়া দামে।




 করোনা মোকাবিলায় মায়ানমারবাসীকে এখনও গৃহবন্দি থাকারই নির্দেশ দিয়েছে প্রশাসন। তাই লেখাপড়ার ফাঁকে মাঝেমধ্যেই রান্নাঘরে ঢুকে পড়ে মোই। মায়ের সঙ্গে হাত মিলিয়ে নানা ধরনের খাবার বানাতে দারুণ লাগে তার। গত এপ্রিলে মেয়ের এই কীর্তির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মা। যেখানে দেখা যায়, স্পাইসি ফ্রায়েড প্রন বানাচ্ছে ছোট্ট মোই। ব্যস, মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় খুদের ভিডিও।



 শুধু দেখতেই নয়, সেসব ডিশ খেতেও সুস্বাদু। তার প্রমাণ মিলছে বিক্রি-বাটা দেখে। রীতিমতো চড়া দামে খুদের তৈরি খাবার কিনছেন ভোজনরসিকরা। মোইয়ের হাতে ১৫ রকম ডিশ খাওয়ার অপেক্ষায় থাকেন তাঁরা। যার মধ্যে রয়েছে টম্যাটো ফিশ পেস্ট কারি, পর্ক স্টু ইত্যাদি। অর্ডার দিলেই গালভরা নামের সুস্বাদু খাবার পৌঁছে যায় ক্রেতার ঠিকানায়। এক-একটি ডিশের দাম ৭.২০ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড় পাঁচশো টাকা। মেয়ের দৌলতে লকডাউনে বেশ ফুলে-ফেঁপে উঠেছে হানির ব্যবসা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.