শুরু হচ্ছে সুন্দরবন ট্যুর
সেতু নিউজ ; আগামী ১৫ জুন থেকে চালু হচ্ছে সুন্দরবন ট্যুর।সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।বাড়ছে মৃত্যুরও সংখ্যা।চলছে দেশ জুড়ে লকডাউন।গ্রীন জোন এলাকায় ছাড় দেওয়া হয়ে।শিথিল করা হয়েছে লকডাউন।
ফলে এবার চালু হতে চলেছে সুন্দরবন ট্যুর।তবে সম্পূর্ণ নিয়ম কানুন মেনে চলতে হবে পযটক থেকে শুরু করে লঞ্চ বোর্ডের মালিকদের।সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।মাক্স পড়া বাধ্যতামূলক।লঞ্চে ও বোর্ডে স্যানিটাইজার করতে হবে।
৬ সিলিন্ডার লঞ্চে ৩৫ জন,২ সিলিন্ডার বোর্ডে ১২ জন,৪ সিলিন্ডার বোর্ডে ১৮ জন,৬ সিলিন্ডার বোর্ডে ২৫ জন পযটক নিতে পারবে।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানান আগামী ১৫ জুন থেকে সুন্দরবন ট্যুর চালু হচ্ছে।
তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাক্স পড়া বাধ্যতামূলক।১০ বছর বয়স থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে।লঞ্চে স্যানিটাইজার করতে হবে।৬ সিলিন্ডার লঞ্চে ৩৫ জন পযটক ট্যুর করতে পারবে।

Post a Comment