খুলে যাচ্ছে দার্জিলিংয়ের হোটেল টুরিস্ট স্পট, কবে থেকে? জানুন - The News Lion

খুলে যাচ্ছে দার্জিলিংয়ের হোটেল টুরিস্ট স্পট, কবে থেকে? জানুন





১ জুলাই থেকে পাহাড়ের সমস্ত হোটেল এবং টুরিস্ট স্পট খোলার সিদ্ধান্ত নিল জিটিএ। কেন্দ্র এবং রাজ্য সরকারের করোনা সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা মেনে খোলা যাবে হোটেল-রেস্তোরাঁ।





টুরিস্ট স্পট গুলিতেও সামাজিক দূরত্ব বজায় রাখা, স‍্যানিটাইজেসন এর মত সবরকম সতর্কতামূলক ব্যবস্থা থাকবে। জিটিএ পর্যটন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুরজ শর্মা জানিয়েছেন, পাহাড়ের অর্থনীতি পর্যটনের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে পর্যটন স্তব্ধ হয়ে থাকায় সমস্যায় পড়েছেন পাহাড়ের ব্যবসায়ীরা।





 কেন্দ্রীয় সরকার আগেই বিধিনিষেধ মেনে হোটেল-রেস্তোরাঁ পর্যটনকেন্দ্র খোলার ব্যাপারে সম্মতি দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশিকার আরও প্রায় এক মাস অপেক্ষা করার পর পাহাড়ের পর্যটন চালু হচ্ছে। তিনি আরো জানান পাহাড়ে যে পর্যটকরা আসবেন তাদের মূলত তিনটি চেকপোষ্টে পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা।






যে সমস্ত পর্যটকেরা দার্জিলিং ,মিরিক এবং কার্শিয়াং আসবেন তাদের শিমুলবাড়িতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।






 যে সমস্ত পর্যটকরা আবার কালিম্পং যাবেন তাদের পরীক্ষা করা হবে কালিঝোরাতে। অন্যদিকে সিকিম যে সমস্ত পর্যটকরা যাবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে রংপোতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.