একসঙ্গে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার - The News Lion

একসঙ্গে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার



ঢাকা প্রতিনিধিঃ    বাংলাদেশের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একসঙ্গে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম শহিদুল ইসলাম (২২)।

গত শুক্রবার রাতে থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মহেশপুর-কৃষ্ণপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

শনিবার সকালে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।




তিনি বলেন, ঘটনাটি ঘটেছিল ৪ জুন। অভিযুক্ত শহিদুল দুই শিশুকে ধর্ষণচেষ্টা করেছিল। পরে এই ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, পাশাপাশি বাড়ি হওয়ায় দুই প্রতিবেশীর চার বছর ও ছয় বছরের শিশুকে বৃহস্পতিবার দুপুরে পাশের কচুক্ষেতে নিয়ে যায় শহিদুল ইসলাম। সেখানে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে তিনি। এ সময় এক শিশুর মা মেয়ের নাম ধরে ডাকাডাকি শুরু করলে শহিদুল পালিয়ে যায়। পরে কচুক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।




এরপর দুই শিশুকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশু দুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.