বড়ো সড়ো সাফল্য পেল অশোকনগর থানার পুলিশ, চুরি হওয়া বাইক উদ্ধার
উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানায় প্রতিনিয়ত বাইক চুরির ঘটনা ঘটেই
চলছে। তাতে নাজেহাল হয়ে পড়েছিল অশোকনগর
থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ সম্প্রতি গুমা চৌমাথা থেকে তিনজন সন্দেহভাজন ভাবে
ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাদের ধরে জিজ্ঞাসাবাদ করে।
পরে তাদের কাছ থেকে ৫ লিটার তরল মাদক উদ্ধার হয়। তাদের
বাড়ি কৃষ্ণনগর বেরভূম এলাকায়। পুলিশ
সুত্রে জানা যায়, কয়েক বছর যাবত হাবড়া অরবিন্দ রোডে ভাড়া থাকতো রাজু ঘোষ।
কৃষ্ণ পাল, হেমন্ত বিশ্বাস এদের দুজনের বাড়ি গুমা নেতাজি নগর।
তাদেরকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেতে তারা স্বীকার করে তারা বাইক চুরির
সাথে যুক্ত। চুরি হওয়া ১০ টি চোরাই বাইক তাদের কাছ থেকে উদ্ধার হয়।

Post a Comment