আমেরিকায় যখন প্রকোপ কমছে, তখন করোনার নজর পড়েছে ব্রাজিলের দিকে - The News Lion

আমেরিকায় যখন প্রকোপ কমছে, তখন করোনার নজর পড়েছে ব্রাজিলের দিকে




 শেষ ২৪ ঘন্টায় করোনার জেরে ব্রাজিলে মৃত্যু হল ১৩৪৯ জনের। আমেরিকায় যখন প্রকোপ একটু একটু করে কমছে, তখন করোনার নজর পড়েছে ব্রাজিলের দিকে।নতুন মৃত্যুর জেরে এখন পর্যন্ত ব্রাজিলে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৫৪৮ জনের। শেষ ২৪ ঘন্টায় ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৩৩ জন। এরফলে ব্রাজিলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৮৪ হাজার ১৬ জন।




 আমেরিকার পরেই করোনা আক্রান্তের তালিকায় নাম রয়েছে ব্রাজিলের।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে সংক্রমণের মাত্রা এখনও সর্বোচ্চ না। যদিও প্রায় দু মাস লকডাউনের পরে দেশের কিছু কিছু জায়গা আবার খোলা হচ্ছে। এরফলে সংক্রমণ আরও বাড়ছে। ইতিমধ্যে দেশের অভ্যন্তরে ও দরিদ্র অঞ্চলে থাবা বসিয়েছে করোনা। ফলে পরিণাম ভেবে শিউরে উঠছে বিশ্বের বাকি দেশগুলি।সরকার মহামারি রুখতে সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর যে বার্তা দিয়েছে, তা অনেক সময়ই মানুষ মানছে না বলে জানা গিয়েছে।




 আবার অনেক সময়ই দেশের জনগণকে কাজে ফিরে যেতে বলা হচ্চেও বলে জানা যাচ্ছে। প্রকৃতপক্ষে একদিকে করোনা ও অন্যদিকে অর্থনীতি এই দুইয়ের সাঁড়াশিকলে চাপের মুখে ব্রাজিল। এই মুহূর্তে ব্রাজিলের সাও পাওলো-তে ১ লক্ষ্য ১১ হাজার মানুষ করোনা আক্রান্ত, এরমধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি মানুষের। রিও দে জেনেরিওতে আক্রান্ত ৫৪ হাজার, সেখানে মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি। অন্য শহরেও চিত্রটা কম বেশি একই। সব মিলিয়ে মোটেই ভালো নেই বাঙালির প্রাণের কাছে ব্রাজিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.