করোনা আক্রান্ত প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদে মা-ও
করোনা আক্রান্ত হলেন প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের মা। সোমবার প্রয়াত হয়েছেন ওয়াজিদ। সূত্র মারফত জানা যাচ্ছে, কিডনিতে ইনফেকশন ছিল ওয়াজিদের। কোভিড ১৯-এও আক্রান্ত হয়েছিলেন তিনি। কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় তাঁর। হাসপাতালে ছেলের সঙ্গে ছিলেন ওয়াজিদের মা-ও। সূত্রের খবর, ওয়াজিদের আগেই তাঁর মা রাজিনা করোনা আক্রান্ত হয়েছিলেন। পরে ওয়াজিদও করোনায় আক্রান্ত হন, যিনি কিডনি ও থ্রোট ইনফেকশনে ভুগছিলেন।
জানা যাচ্ছে, ওয়াজিদ খানের মা এখন অনেকটাই ভালো আছেন। অবস্থারও উন্নতি হয়েছে অনেকটাই। ছেলের জন্য সুরানা শেঠিয়া হাসপাতালে ছিলেন তিনি। সেই হাসপাতালেই নাকি অন্য এক রোগীর থেকে সংক্রমিত হন রাজিনা।
তার পরে ওয়াজিদের শরীরেও কোভিড ১৯-এর অস্তিত্ব মেলে। ওয়াজিদের ভাই সাজিদ খান জানাচ্ছেন, ওয়াজিদের কার্ডিয়ার অ্যারেস্ট হয়। তিনিই নিশ্চিত করেন, কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছিলেন তাঁর ভাই। ভারসোভা সেমেট্রিতে সমাধিস্থ করা হয় ওয়াজিদকে। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।
Post a Comment