নদীয়ায় বিজেপি থেকে ১০০০ কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন
ফের ধস নামলো বিজেপিতে। বড়সড় ভাঙ্গন ধরল রানাঘাট উত্তর পূর্ব বিধানসভাতে। বহিরগাছি, যুগলকিশোর, কামালপুর, দত্তপুলিয়া সহ বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে দত্তফুলিয়া পানিখালি মরে আনুষ্ঠানিকভাবে প্রায় ১০০০ হাজার বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিধায়ক সমীর কুমার পোদ্দার এর হাত ধরে।
করোনা এবং তার পরবর্তী তে আমফানকে কেন্দ্র করে যেভাবে বিধায়ক সমীর কুমার পোদ্দার সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা সমগ্র জেলার মধ্যে এক দৃষ্টান্ত। বিভিন্ন সময় সাধারণ মানুষ সহ বহু বিরোধী সংগঠনের মানুষও তার দ্বারা উপকৃত হয়েছেন।
সেই দিকে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে এলাকার মানুষ সেভাবে তাদের পাশে পাননি। যতটা পেয়েছেন তৃণমূলের বিধায়ক সমীর পোদ্দার কে। তাই তার ফল বিজেপি ছেড়ে এখন তৃণমূলে আসছেন ।
বিধায়ক সমীর কুমার পোদ্দার বলেন আমরা সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বৃন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে সঠিকভাবে তুলে ধরতে পারি তাহলে বিজেপি নামক দলটি পশ্চিমবঙ্গ থেকে নির্মূল হয়ে যাবে। বাংলার মানুষ উন্নয়ন চাই সাম্প্রদায়িক যুদ্ধ চায়না।

Post a Comment