তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ফোনে প্রাণনাশের হুমকি
তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্বমেদিনীপুর জেলায়। পর পর দুটো মোবাইল ফোন থেকে হুমকি দেওয়া হয়। অভিযোগ সাংসদকে ফোনে হুমকি দেয়া হয় "আপনাকে রাজনৈতিকভাবে খুন করা হবে দিল্লীর বাংলোতে"।
এই ঘটনার পরই কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংসদ। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানান, কাঁথি থানায় অভিযোগ জমা পড়েছে। আমরা তদন্ত শুরু করেছি।
এবিষয়ে সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান, হুমকী ফোন এসেছিল। থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ প্রশাসন তদন্ত করবে।

Post a Comment