করোনার জেরে বন্ধ এবারের কামাক্ষ্যার অম্বুবাচী মেলা
আগামী ৮ জুন থেকে ধর্মস্থান খোলার অনুমতি দিলেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। সেই দিকে নজর রেখেই চলতি বছর অসমের কামাক্ষ্যা মন্দিরের অম্বুবাচী মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আয়োজকরা। ১৭ শতাব্দী থেকে চলে আসা এই মেলার ইতিহাসে এই প্রথমবার বাতিলের ঘটনা।
চলতি মাসের ২২ থেকে ২৬ তারিখ অম্বুবাচী মেলা হওয়ার কথা ছিল। কিন্তু, মেলায় সামাজিক দূরত্ববিধি মানা অসম্ভব। সেই দিকে নজর রেখে জুন মাসে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
মন্দিরের কমিটির সদস্যদের কথায় “শুধু আয়োজক নয়, মেলার সঙ্গে বহু মানুষের বাৎসরিক আয়ের একটা বড় অংশ জড়িত।
শুধু তাই নয় আর্থিক প্রণামী ছাড়াও এ সময়ে ভক্তদের দান করা চাল, ডাল, শস্য ইত্যাদিতে প্রায় ১০ মাস মন্দির চালানোর খরচ, সেবাইতদের মাইনে ইত্যাদি দেওয়া হয়। কিন্তু করোনার জেরে সেসবই হারালাম।”
Post a Comment