মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকতে চান লক্ষীরতন শুক্লা
সেতু নিউজ ; উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার ৯ নম্বর ওয়ার্ডে এক নেশা মুক্তি কেন্দ্র বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত হলেন রাজ্যের ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। উপস্থিত ছিলেন হাবড়া ১ নম্বর ব্লক ডেবলপমেন্ট অফিসার শুভ্র নন্দী এবং হাবড় থানার আইসি গৌতম মিত্র এবং ব্যক্তিবর্গরা।
লক্ষ্মীরতন শুক্লা নিজেকে একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেংপ্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান দিনের পর দিন নেশার পরিমাণ যেমন বেড়েই চলেছে, তেমনি বাড়ছে নেশাসক্ত মানুষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্রীড়া মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই বার্তা দিলেন, নেশা মুক্তি কেন্দ্রের শিক্ষা এবং খেলাধুলা সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে নেশাসক্ত মানুষ মূল স্রোতে ফিরে আসতে পারবেন।
আরও পড়ুন করোনা রোগীদের মন ভাল রাখার দাওয়াই দিল হাসপাতাল
তিনি বলেন, নেতা হিসেবে নয় একজন খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লা যখনই প্রয়োজন হবে সে মানুষের জন্য ছুটে আসবে। সাধারন মানুষের প্রয়োজনের সুবিধা-অসুবিধায় পাশে থাকবে। তিনি বলেন, একজন নেশাসক্ত মানুষ নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসার মাধ্যমে আগামী দিনে সুস্থ সমাজে ফিরে আসতে পারবে।

Post a Comment