কাকাকে খুন করার আগেই পুলিশের জালে ধরা পড়ল ভাইপো
কাকাকে খুন করার আগেই পুলিশের জালে ধরা পড়ল ভাইপো।ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।ভাঙড়ের শকুন্তলা গ্রামের ঘটনা।পুলিশ সূত্রে খবর, জমি বিবাদের জেরে ভাইপো তার কাকাকে খুন করতে গিয়েছিল।কিন্তু শেষ রক্ষা হল না।আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে গেল ভাইপো।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত শকুন্তলা গ্রামে ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ কামারুল হোসেন ওরফে কালো।ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

Post a Comment