রেলে চাকরির নামে প্রতারণা
রেলের সেফটি এন্ড সিকিউরিটি পদে প্রচুর লোক নেওয়া হবে এমন প্রচার করেই প্রতারণা করা হল শহরতলির কয়েক হাজার ছেলেকে মেয়েকে।
অভিযোগ কলকাতা ও সোনারপুরে অফিস করে সেখানে ইন্টারভিউ ,পরীক্ষার নাম করে মোটা টাকা হাতানো হয়েছে।নিয়োগপত্র দিয়েও টাকা নেওয়া হয়েছে।
যদিও পরবর্তীকালে দেখা গিয়েছে সেই নিয়োগপত্র জাল।এরপরই প্রতারিত চাকরীপ্রার্থীরা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করে।পুলিশ অভিযোগের ভিত্তিতে সন্দিপ পাল নামে একজনকে গ্রেপ্তার করে।
পুলিশের অনুমান এই চক্রের আরও অনেক যুক্ত আছে।ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।তাকে নিজেদের হেফাজতে নিয়েই এই চক্রে আর কারা জড়িত আছে তা জানার চেষ্টা করবে পুলিশ।

Post a Comment