ধূলিকণার পরিমাণ বৃদ্ধি পাওয়াতে সতর্কতা জারি করা হল ক্যারিবিয়ান
ক্যারিবিয়ান অঞ্চলে ধূলিকণার পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে ওই অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে । সেখানকার নীল আকাশ ঢেকে গিয়েছে ধুসর ধূলিকণাতে। করোনার মধ্যে এই নতুন বিপদ আসাতে সমস্যাতে পরেছে ওই অঞ্চলের মানুষজন।
সাহারা মরুভূমির উপরে এই সময়ে উষ্ণ বাতাস ধূলিকণা সঙ্গে নিয়ে কয়েক হাজার মাইল দূরে আটলান্টিক সমুদ্র পেরিয়ে আমেরিকাতে বয়ে যায়। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বছর বাতাসে এই ধূলিকণার পরিমাণ সব থেকে ঘন। যার ফলে কমে গিয়েছে দৃশ্যমানতা।
ওই ধূলিকণা যুক্ত মেঘ সপ্তাহের শেষে পূর্ব ক্যারিবিয়ানের দিকে চলে গিয়েছিল। কিন্তু সেখান থেকে ধীরে ধীরে সেন্ট্রাল আমেরিকা এবং আমেরিকার দক্ষিণাংশের দিকে অগ্রসর হতে শুরু করে।
জামাইকার এক বিশেষজ্ঞ জানিয়েছেন, যবে থেকে তারা এই বাতাস পরীক্ষা করে ধূলিকণার মান নির্ধারণ করেন। তার মধ্যে এই বছরে বাতাসের মান সব থেকে খারাপ। বৃদ্ধি পেয়েছে ধূলিকণার হার। জানিয়েছেন বাতাসে ধূলিকণার হার যথেষ্ট বেশি এবং তা লক্ষ করা গিয়েছে যা খালি চোখেও দেখা গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
৩১ বছর বয়সী সারু তমাস জানিয়েছেন তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে এবং তারই সঙ্গে বাতাসের ঘনত্ব আগের থেকে বেশি বলেও জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন এর আগে এই ধরনের পরিস্থিতি কখনও দেখেননি।
Post a Comment