জেলার বিজেপির পঞ্চায়েত সদস্যরা স্বেচ্ছায় তৃনমূলে যোগ দেবেন, জানালেন জ্যোতিপ্রিয়
আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার বিজেপির হাতে থাকা সব কটা গ্রাম পঞ্চায়েতের
সদস্যরাই স্বইচ্ছায় তূণমূলে যোগ দেবেন।
তার কারন একটাই, বিজেপির ফেক নিউজ ছড়ানোয় রীতিমতো বীতশ্রদ্ধ দলের কর্মীরা।
একদিকে
রাজ্য জুড়ে উন্নয়নের যজ্ঞ চলছে আর অন্যদিকে
বিজেপির কুৎসা, অপপ্রচারের বিরুদ্ধে তাদের দলের নেতা,কর্মীরাই প্রতিদিনই
তৃনমূলে যোগ দিচ্ছেন। রবিবার দুপুরে গোবরডাঙ্গা দলের এক প্রচার সভায় এসে এমনটাই
মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী
জ্যোতিপ্রিয় মল্লিক।
এদিন বিজেপি ছেড়ে গোবরডাঙ্গা, চাঁদপাড়া, কালুপুর এলাকা থেকে
প্রায় সাড়ে তিনশো জন বিজেপির নেতা কর্মী সমর্থকেরা যোগ দিলেন তৃণমূলে। দলত্যাগীদের
হাতে দলীয় পতাকা তুলে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

Post a Comment