ক্রমেই দেশে জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে টিকটকের - The News Lion

ক্রমেই দেশে জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে টিকটকের



 এর মধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয় ইউটিবার ক্যারিমিনটির সঙ্গে টিকটকার আমির সিদ্দিকির দ্বন্দ্ব বেশ ভাইরাল হয়েছে । এই চিনা অ্যাপটিকে ভারতে ব্যান করার দাবিও তুলেছেন অনেক ইউটিব ইউজার। শুধু ইউটিবই নয়, সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও টিকটক  ব্যান করার দাবি  তুলেছেন অনেকে।




যদিও এরই মধ্যে দেশে  জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে টিকটকের। কমেছে বিজ্ঞাপনও।  সূত্রের খবর অনুযায়ী, মার্চ মাসে প্রায় ৩ কোটি ৫৭ লক্ষ ভারতীয় টিকটক ডাউনলোড করেছিলেন। সেখানে ২৩ মে পর্যন্ত মাত্র ১০ লক্ষ গ্রাহক এই অ্যাপ ডাউনলোড করেছেন।




এর থেকেই বোঝা যাচ্ছে এক ধাক্কায় কতটা জনপ্রিয়তা হারিয়েছে এই চিনা অ্যাপটি। এখানেই শেষ নয়, প্লে স্টোর-এও হু হু করে পড়ছে টিকটকের রেটিং। প্লে স্টোর-এ টিকটকের রেটিং ৪.৪ থেকে এক ধাক্কায় কমে ১.২-এ নেমে এসেছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.