উত্তেজনার মাঝেই ভারতকে মোটা অঙ্কের ঋণ দিচ্ছে চিনা নেতৃত্বাধীন ব্যাংক - The News Lion

উত্তেজনার মাঝেই ভারতকে মোটা অঙ্কের ঋণ দিচ্ছে চিনা নেতৃত্বাধীন ব্যাংক




একদিকে লাদাখ সীমান্তে এখনও জারি রয়েছে উত্তেজনা। চিনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যেও। দেশের বিভিন্ন রাজ্যে চিনা রাষ্ট্রপতি জি জিনপিং এর ছবি পোড়াচ্ছে সাধারণ মানুষ।


 লাদাখ সীমান্তের উত্তেজনার মাঝেই ভারতকে মোটা অঙ্কের ঋণ দিচ্ছে চিনা নেতৃত্বাধীন ব্যাংক।  চিনা নেতৃত্বাধীন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক বা AIIB ভারতকে ভেঙে পড়া অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে ঋণ দিচ্ছে। এই ঋণের পরিমাণ ৫৭০০ কোটি টাকা। বলা হচ্ছে, মূলত ব্যবসায়ীদের সাহায্য করা, স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য এই ঋণ দেওয়া হচ্ছে। 



একদিকে দেশের সীমান্তে যখন একের পর এক সেনা শহিদ হচ্ছেন, তখন চিনা নেতৃত্বাধীন ব্যাংক ঋণ দিচ্ছে ভারতকে। ঘটনার কথা সামনে আসতেই নেটিজেনরা এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.