বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী
বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ কাঁকড়া নদীতে ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ করলে নিখোঁজ হয় এক মুৎস্যজীবী।নিখোঁজ মৎস্যজীবীর নাম উদয় মিস্ত্রি।
ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের ঝিলা জঙ্গল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাহিড়ীপুর এলাকার বাসিন্দা মৎস্যজীবী উদয় মিস্ত্রি সহ আর ২ জন মৎস্যজীবী একটি নৌকা করে মাছ কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের নদীতে।
এদিন ঝিলা ৩ জঙ্গল এলাকায় মাছ কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী উদয় মিস্ত্রির উপর।বাঘ এক ঝাঁটকায় মৎস্যজীবী উদয় মিস্ত্রিকে তুলে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায়।আর এই দৃশ্য দেখে বাকী মৎস্যজীবীরা হতবাক হয়ে যায়।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানান বাঘের আক্রমণে এক মুৎস্যজীবী নিখোঁজ হয় এমন ধরনের খবর পাওয়া গেছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment