করোনা আক্রান্তের নিরীখে ইতালিকে টপকে গেলো ভারত - The News Lion

করোনা আক্রান্তের নিরীখে ইতালিকে টপকে গেলো ভারত




ভারতে চলছে সর্বোচ্চ হারে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৯,৮৮৭ জন। যারফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন। শেষ ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯৪ জনের। 

ফলে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫৪২ জন। দেশটিতে মোট আক্রান্তের মধ্যে এই পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৭৩ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ১৫ হাজার ১৪২ টি।

একসময় সারা বিশ্বের মধ্যে করোনায় সর্বোচ্চ হারে আক্রান্তের বিচারে শীর্ষে ছিলো ইতালি। এবার সেই ইতালিকেও টপকে করোনা আক্রান্তের নিরীখে ষষ্ঠ স্থানে উঠে এলো ভারত। উল্লেখ্য, গত সপ্তাহে করোনা আক্রান্তের নিরীখে চিনকে পিছনে ফেলেছিলো ভারত। ভারতে ২৯ মে থেকে প্রত্যেকদিন আট হাজার বা তার বেশি নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন।

গত ২ জুন করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়ে যায় ভারতে। এখন প্রতি ১৫ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এই তালিকায় আরও উপরের দিকে উঠে আসবে ভারত। অর্থাৎ ভারতে করোনা সংক্রমণ আরও বেশি মাত্রায় ছড়াবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

বর্তমানে ইরান, ফ্রান্স এবং জার্মানিকে পিছনে ফেলে দিয়েছে ভারত। চলতি সপ্তাহে স্পেনকেও ভারত পিছনে ফেলে দেবে বলে মনে করা হচ্ছে। এমনকি জুনের মাঝামাঝি ইউকে-কেও পেরিয়ে যেতে পারে ভারত।এভাবে চলতে থাকলে ইউরোপের বহু দেশকে টপকে করোনা সংক্রমণের তালিকায় ভারত চতুর্থ স্থানে উঠে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ভারতে প্রথমে করোনা সংক্রমণ আয়ত্তের মধ্যে থাকলেও যখন থেকে পরিযায়ী শ্রমিকদের দেশটির বিভিন্ন রাজ্যে ফেরাতে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর ব্যাবস্থা করে কেন্দ্র, তখন থেকেই ভারতে ব্যাপকহারে ছড়িয়ে পড়তে শুরু করে করোনা সংক্রমণ।        


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.