রাজ্যে নৈশ কার্ফুরও যুক্তি দিলেন মুখ্যমন্ত্রী - The News Lion

রাজ্যে নৈশ কার্ফুরও যুক্তি দিলেন মুখ্যমন্ত্রী



 ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যের উদ্দেশে ভাষণে বলেন, “রাজ্যের ১১টা জেলায় জুনের সব শনিবার আর রবিবার শাটডাউনের ঘোষণা করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরোবেন না। ফলে জুনে পুরো ৮টা দিন মানুষ ঘরবন্দি থাকবেন।”



এর ওপরে রাজ্যে নৈশ কার্ফুরও যুক্তি দিয়েছেন নবীন। তিনি বলেন, “একই রকম ভাবে রোজ দশ ঘণ্টার নৈশ কার্ফুর (সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা) কারণেই সাধারণ মানুষ ঘরবন্দি থাকবেন। এর ফলে তিনশো ঘণ্টা কেউ বাড়ির বাইরে বেরোবেন না।



এই দুটি ব্যাপার যোগ করলে দেখা যাবে যে জুনে ১৭টা দিন মানুষ থাকবেন ঘরবন্দি। এর ফলে করোনা ছড়িয়ে পড়া কিছুটা হলেও আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।”  উল্লেখ্য, রাজ্যের ১১টি জেলায় এই নৈশ কার্ফুর ঘোষণা করে ওড়িশা সরকার। এই ১১টা জেলার মধ্যে তিন জেলা- খুর্দা, গঞ্জাম আর কেন্দ্রপাড়াতেই মোট করোনারোগীর ৭৫ শতাংশ রয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.