চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টা, তারপর যা হলো... - The News Lion

চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টা, তারপর যা হলো...



ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের বগুড়ার শেরপুরে এক ব্যাক্তির চোখে মরিচের গুড়া ছিটিয়ে নগদ টাকা ও স্বর্ণ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন আদর মোহন্ত নামে এক যুবক। এ সময় তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ শনিবার (৬ জুন) সকালে পৌর শহরের কর্মকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।





জানা গিয়েছে, পৌর শহরের কর্মকার পাড়া এলাকায় জয় জগন্নাথ জুয়েলারির মালিক গগন চন্দ্র দাস প্রতিদিনের মতো আজ সকাল ১০টায় দোকান খোলার জন্য আসেন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই এলাকার একটি স্বর্ণ দোকানের কারিগর আদর মোহন্ত তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে হাতে থাকা ব্যাগে নগদ দুই লাখ টাকা, দুই ভরি স্বর্ণ ও ১৫০ ভরি চান্দি রূপার গহনা ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।





এসময় এলাকার স্থানীয় জনসাধারণের হাতে আটক হয় আদর। ঘটনার সময় ওই ছিনতাইকারী নাইম ও ডালিম মোহন্ত নামের দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে শেরপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, আসামিকে থানায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.