আসছে করোনার যম - The News Lion

আসছে করোনার যম




 মস্কোভা নদীর তীর থেকে গোটা দুনিয়ার ছড়িয়ে পড়েছে অদৃশ্য করোনা ঘাতকের যম-একটি ওষুধের নাম। অ্যাভিফ্যাভির নামে এই ওষুধ করোনা রোগীর উপর পরীক্ষামূলক প্রয়োগে আশাতীত সফলতা মিলেছে। জানাচ্ছে রুশ স্বাস্থ্য মন্ত্রক।

রুশ সংবাদ সংস্থা ‘তাস’ এবং ব্রিটিশ সংস্থা রয়টার্সের খবর, আগামী সপ্তাহ থেকে ওই ওষুধ দিয়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরুর প্রস্তুতি চলছে রাশিয়ায়।





রাশিয়ায় অ্যাভিফ্যাভির ওষুধ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সারিয়ে তুলতে খুবই কার্যকর। ওষুধটি ব্যবহারের চারদিন পর ৬৫ শতাংশ রোগীর শরীরে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে,  মস্কোতেই সর্বাধিক সংক্রমণ। করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে রাশিয়া প্রথম দশটি দেশের একটি।





যদিও গত বছর ডিসেম্বর মাসে যখন চিনে প্রথম করোনার হামলা শুরু হয়, তারপর দ্রুত চিনের সঙ্গে সীমান্ত বন্ধ করে রাশিয়া প্রথম দিকে করোনা মুক্ত হয়েইছিল। যদিও পরে সেই প্রতিরোধ ভেঙে পড়ে। এই মুহূর্তে রাশিয়ায় করোনার হামলা উদ্বেগজনক।

এই অবস্থায় রুশ স্বাস্থ্য মন্ত্রকের তরফে অ্যাভিফ্যাভির ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্র্যায়ালে প্রত্যাশিত ফলাফল মিলেছে।




 এখন আপনার মনে প্রশ্ন আস্তে পারে অ্যাভিফ্যাভির কি ? এটি হচ্ছে জাপানে সংক্রামক জ্বরের প্রতিষেধক ফ্যাভিপিরাভিরের পরিবর্তিত একটি ওষুধ। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ফ্যাভিপিরাভিরের কিছু পরিবর্তনের মাধ্যমে অ্যাভিফ্যাভির তৈরি করেছে রাশিয়া।

রুশ বিজ্ঞানীদের দাবি, অ্যাভিফ্যাভির কোভিড-১৯ এর বিরুদ্ধে এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভালো প্রতিষেধক। এর ফর্মুলা দ্রুত বিশ্বকে জানানো হবে। জুন মাসের মধ্যে রাশিয়ার সব হাসপাতালে সরবরাহ করা হবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.