করোনা পরবর্তী মহামারী রুখতে মশার থুতুর তৈরি টিকা
করোনা মহামারীতে জর্জরিত গোটা বিশ্ব ভ্যাক্সিন খুঁজতে দিন-রাত এক করে গবেষণা চালাচ্ছে। হয়ত অদূর ভবিষ্যতেই সেই ভ্যাক্সিন মুক্তি দেবে এই মহামারী থেকে। কিন্তু শধু করোনা তো নয়, ভবিষ্যতে অপেক্ষা করছে আরও অনেক মহামারী। তাই এই মুহূর্তে করোনা ছাড়াও আরও অনেক ধরনের ভ্যাক্সিন তৈরির গবেষণাও চলছে সবার অজান্তে।
বারবার পৃথিবী আক্রান্ত হয় ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মত মারণ রোগে। আর সেগুলি সবই মশাবাহিত। তাই জেসিকা ম্যানিং নামে এক গবেষক বছর পাঁচেক আগে এক বিশেষ পরিকল্পনা করেন। তিনি এইসব রোগ থেকে মুক্তি পেতে এক বিশেষ টীকার অনুসন্ধান শুরু করেছেন। আর যা তৈরি হবে মশার থুতু থেকে।
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জির ‘ইনকেফশাস ডিজিজ’ সংক্রান্ত বিষয়ে গবেষক ম্যানিং। তিনি বিশ্বাস করেন মশার স্যালাইভা থেকে এমন এক ভ্যাক্সিন তৈরি করা সম্ভব যা একসঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ওয়েস্ট নিল, মায়ারো ভাইরাসের মত একাধিক রোগ থেকে মুক্তি দেবে। গত বৃহস্পতিবার ওই গবেষণার একটি প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রথমবার ওই মশাবাহিত রোগের ভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে মানুষের উপর। ট্রায়ালে দেখা গিয়েছে অ্যানোফিলিস মশা থেকে তৈরি একটা ভ্যাক্সিন বেশ নিরাপদ, অ্যান্টিবডি তৈরিতেও সক্ষম। তাঁর এই গবেষণার প্রশংসা করেছেন অন্যান্য বিশেষজ্ঞরা।
Post a Comment