প্রাকৃতিক বিপর্যয় মৃত দুই ব্যক্তিকে চেক প্রধান রাজ্য সরকারের - The News Lion

প্রাকৃতিক বিপর্যয় মৃত দুই ব্যক্তিকে চেক প্রধান রাজ্য সরকারের






প্রাকৃতিক বিপর্যয় মৃত দুই ব্যক্তিকে চেক প্রধান রাজ্য সরকারের। উত্তর 24 পরগনা জেলার হাবরা থানা পঞ্চায়েত এলাকায় আম্ফানের  প্রাকৃতিক বিপর্যয় পর বৈদ্যুতিক তারে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হয় দুজনের। 





বৃহস্পতিবার মৃত দুই জনের পরিবারের হাতে চেক প্রদান করলেন বারাসাত জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। পুলিশ সূত্রে খবর প্রাকৃতিক বিপর্যয়ের পর বৈদ্যুতিক খুঁটি ভাঙ্গায় ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হয় মহিষা মসলন্দপুর এর সায়ন ব্যাপারী (১২)  ও কুমড়া এলাকার সঞ্জীব (৪৮)। 






 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মৃত্যু হলে তাদের পরিবারকে আড়াই লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে। সেই অনুযায়ী রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তত্ত্বাবধানে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিলেন বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.