১৩ মাসের শিশুপুত্রকে নিয়ে চম্পট দিলো বাবা - The News Lion

১৩ মাসের শিশুপুত্রকে নিয়ে চম্পট দিলো বাবা





মাত্র ১৩ মাসের শিশুপুত্রকে নিয়ে চম্পট বাবা। অভিযোগ মায়ের। নদিয়ার চাকদহ থানা এলাকার কাঠাল পুলি মিস্ত্রিপাড়ার ঘটনা। অভিযুক্ত পিতার নাম বাবলু বিশ্বাস। অভিযোগকারী মায়ের নাম মমতা বিশ্বাস।




অভিযোগ, বাবলু বিশ্বাস নামে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়া করে কিছু না বলেই নিজের ১৩ মাসের শিশু পুত্রকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। গত গত বৃহস্পতিবার এর দুপুরের ঘটনা। পরেরদিন চাকদহ থানা অভিযোগ জানান শিশুটির মা। এখনো পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি দাবি পরিবারের।




১৫ বছর আগে মমতা ও বাবলুর দেখাশোনা করে বিয়ে হয়। অভিযোগ, এর আগেও নিজের বড় পুত্রকে সাত মাস বয়সে বাবলু নিয়ে পালিয়ে গিয়েছিল। আবার একই রকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ বাবলু স্ত্রী মমতার। এবার নিজের ১৩ মাসের শিশুপুত্রকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.