মুকুল কি তৃনমূলের সঙ্গে যোগাযোগ করেছিলেন? নিজেই জানালেন সেই খবর - The News Lion

মুকুল কি তৃনমূলের সঙ্গে যোগাযোগ করেছিলেন? নিজেই জানালেন সেই খবর




 খবর রটেছিল তৃণমূলে নাকি  ফিরতে চাইছেন মুকুল রায়। তিনি নাকি  তৃণমূলের সঙ্গে যোগাযোগও করেছিলেন। কিন্তু কতদূর সত্যি সেই খবর!  খোদ মুকুল রায়ই সামনে আনলেন সেই তথ্য। তিনি নিজে প্রকাশ্য সভায় জানিয়ে দিলেন তাঁর বিজেপি ছাড়ার খবর কতটা সত্যি! রটনার জবাব নিজের মুখেই দিলেন মুকুল।  মুখ বন্ধ করলেন সমালোচকদের।





বিজেপি ছাড়া বা তৃণমূলের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে সোমবার তিনি বীরভূমের সিউড়িতে একটি অনুষ্ঠানে গিয়ে   জানান, সম্পূর্ণ মিথ্যা রটনা করা হচ্ছে। আমি যেখানে আচি, একাবার ঠিক আছি। অযথা অপপ্রচার করে দলীয় কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাঁর বিজেপি ছাড়া বা তৃণমূলের সঙ্গে যোগাযোগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।






মুকুল রায় স্পষ্ট করে দেন, এখন রাজনীতি করা, দলবদল করা বা মন্ত্রী হওয়ার সময় নয়। এই আলোচনা সম্পূ্র্ণ অর্থহীন। এখন করোনার আবহে বাংলা সংকটে, দেশ সংকটে। এখন করোনার মোকাবিলাই সর্বাগ্রে। তারপর ভোটের চিন্তা। বাংলায় এখনও সংকটে রয়েছে, এখানে সুস্থতার হার এখনও কম। মমতার সরকার করোনা মোকাবিলায় চূড়ান্ত ব্যর্থ হয়েছে।






তিনি স্পষ্ট বলেন,  ওসব বাজে খবর। তিনি মন্ত্রী হচ্ছেন না। বিজেপিতে এইভাবে কিছু হয় না। এখানে একটা সিস্টেম আছে। তারপর আর ৯ মাস বাদে বাংলায় নির্বাচন। নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি বলে তো একটা কথা আছে, সেদিকেই এখন বঙ্গ বিজেপির নজর।





মুকুল বলেন, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা বাংলা জয়ের রূপরেখা তৈরি করে ফেলব। ইতিমধ্যেই অমিতজি ভার্চুয়াল সভা করে তৃণমূলের ব্যর্থতা তুলে ধরেছেন পদে পদে। এই ভার্চুয়াল সভা বাংলায় সাড়া ফেলে দিয়েছে। আমরা এই পথেই পৌঁছে যাব মানুষের কাছে। এবার বাংলায় পরিবর্তন হবেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.