জম্মু-কাশ্মীরে খতম চার জঙ্গি - The News Lion

জম্মু-কাশ্মীরে খতম চার জঙ্গি



সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের পিনজোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৪ জঙ্গির। এমনটাই জানিয়েছে, সেখানকার প্রশাসন। এই সংঘর্ষে ৩ সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।



গোপন সুত্রে  খবরের ভিত্তিতে এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই দলে সেনা, সিআরপিএফ ছাড়াও ছিল জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্যরা। এলাকায় নিরাপত্তা বাহিনীর অবস্থান অনুমান করতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।



পিনজোরা এলাকাটি রেবান গ্রাম থেকে ১২ কিমি দূরে। যেখানে রবিবার এনকাউন্টারে ৫ জঙ্গির মৃত্যু হয়েছিল। সংঘর্ষে দুটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়। এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.