করোনা ঠেকাতে রোজ খান তিন থেকে চারটে ডিম
সংক্রামক রোগ বিশেষজ্ঞ তথা সাংহাইয়ের কোভিড-১৯ চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল টিমের প্রধান ঝ্যাং বলেন, স্থানীয় করোনা রোগীদের পথ্যে আমরা দৈনিক ৩-৪ ডিম খাওয়া সুপারিশ করেছিলাম। তাঁর মতে, বেশি ডিম মাছ খেলে রোগীরা অতিরিক্ত প্রোটিন পাবেন আর দ্রুতহারে আরোগ্য লাভ হবে।
চিনের পুষ্টি বিশেষজ্ঞ ফ্যান ঝিহং বলেন, মুরগির ডিম তাঁদের জন্য খুব ভাল, যাঁদের অতিরিক্ত প্রোটিন দরকার। তিনি বলেন, ডিমে ১২ ধরনের ভিটামিন রয়েছে। এছাড়া এমন কিছু উপাদান রয়েছে, যা স্বাস্থ্যবৃদ্ধিতে সাহায্য করে।
চিনের চিকিৎসক ও পুষ্টি বিশেষজ্ঞরা বলেছিলেন, এই অতিমারীর সময়ে রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের সুষম আহার খাওয়া জরুরি।
চিনা বিশেষজ্ঞদের মতে, গুরুতর কোভিড-১৯ রোগীদের বেশি পরিমাণে ডিম, বিনস, দুধ, চালের গুঁড়ো এবং যথেষ্ট পরিমাণ ফল-সবজি খেতে হবে। আর যে সব কোভিড-১৯ রোগীর মধ্যে হাল্কা উপসর্গ রয়েছে এবং যাঁরা আরোগ্যের পথে, তাঁদের দিনে একটি ডিম এবং ৩০০ গ্রাম দুধ বা যে কোনও দুগ্ধজাত খাবার খেতে হবে। পাশাপাশি, ২৫০-৪০০ গ্রাম আলু, ১৫০-২০০ গ্রাম মাংস, মাছ বা চিংড়ি, ৫০০ গ্রামের ওপর সবজি, ২০০-৩৫০ গ্রাম ফল এবং ১.৫-২ লিটার জল প্রাত্যহিক খেতে হবে। অন্যদিকে,
Post a Comment