শুরু অমিত শাহর ভার্চুয়াল সভা
করোনা আবহে আজ পশ্চিমবঙ্গের নেতা, কর্মী, সমর্থকদের জন্য অমিত শাহর ভার্চুয়াল সভা। । সেই ভার্চুয়াল র্যালিতে দিল্লির মঞ্চ থেকে উপস্থিত অমিত শাহ, দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয়র মতো হেভিওয়েট নেতারা। পশ্চিমবঙ্গের মঞ্চে হাজির রাহুল সিনহা, মুকুল রায়, দিলীপ ঘোষের মতো রাজ্যের শীর্ষ নেতৃত্ব। সভায় সকলকে আমন্ত্রন জানিয়ে সভা শুরু করেন সায়ন্তন বসু ।
এরপরেই ১১ টার একটু পরেই বক্তব্য রাখতে শুরু করেন মুকুল রায়। প্রধানমন্ত্রীর নোট বন্দি থেকে শুরু করে, সফল বিদেশ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মুকুল রায়। একই সঙ্গে অমিত শাহেরও নেতৃত্বের প্রশংসা করেন মুকুল রায়।২০২১-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই এই র্যালির আয়োজন। বিজেপি সূত্রে খবর, করোনা এবং উমপুন এই দুই ইস্যুকেই একুশের বিধানসভা ভোটে মূল ইস্যু করতে চলেছে তারা।
সোমবার এই র্যালি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, এই সমাবেশ এই রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে।। দিলীপ ঘোষের দাবি, এই ভার্চুয়াল র্যালি বিশ্ব রেকর্ড গড়বে। অমিত শাহর লাইভ ভাষণ, বিজেপির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি যাচ্ছে।
Post a Comment