চিনা আমদানি নিয়ে তালিকা চাইল কেন্দ্র - The News Lion

চিনা আমদানি নিয়ে তালিকা চাইল কেন্দ্র




চিনের প্রতি নির্ভরশীলতা কমাতে কেন্দ্র শিল্পমহলকে চিন থেকে কেনা পণ্যের বিস্তারিত  তালিকা বানাতে বলেছে। এর পাশাপাশি কোন কোন পণ্য না নিলেই নয় সেগুলিকেও চিহ্নিত করতে বলা হয়েছে। যাতে সরকার বুঝতে পারে কোনগুলি অত্যাবশ্যকীয় আর কোনগুলি অত্যাবশ্যকীয় নয়। অর্থাৎ কোনটি আমদানি করতে হবে আর কোনটি স্থানীয় ভাবে উৎপাদন করা সম্ভব। 




এরই মধ্যে চিনা পণ্য বয়কটের ডাক দিয়ে  ব্যবসায়ী সংগঠন‌ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) ৫০০টি চিনা পণ্যের তালিকাও বানিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এর কাছে ওই তালিকা দিয়ে বয়কট এর প্রস্তাব দেওয়া হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল।



চিনের প্রতি নির্ভরশীলতা কমাতেই সরকারের এই  পদক্ষেপ।  সরকারের একেবারে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত সঙ্গে সমতা রেখে চিনের উপর নির্ভরশীলতা কমাতে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড  বাণিজ্যিক সংগঠনগুলির কাছে চিন থেকে আমদানি করা পণ্যের তালিকা সোমবারের মধ্যে চেয়ে পাঠিয়েছে।  এক্ষেত্রে সরকার তিনটি টাইমলাইন স্ট্রাটজি নিচ্ছে- স্বল্পমেয়াদী মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী।



 এক্ষেত্রে পরিকল্পনা নেওয়া হয়েছে, স্বল্পমেয়াদে চিনা পণ্য ব্যবহার করা হবে। মধ্যমেয়াদে আমদানির বিকল্প করে দীর্ঘমেয়াদে ভারতে সেগুলি উৎপাদনের হাব গঠন করার।     কেন্দ্রীয় সরকারের সঙ্গে চিনা সংস্থার যৌথভাবে কাজ করার ক্ষেত্রে বাধানিষেধ জারি করার পর এবার নজর দেওয়া হবে বেসরকারি ক্ষেত্রেও। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.