এবার ফের একবার মহাজাগতিক দৃশ্য দেখার জন্যে তৈরি হন - The News Lion

এবার ফের একবার মহাজাগতিক দৃশ্য দেখার জন্যে তৈরি হন



 এই বছর বেশ কয়েকটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়ে থাকতে চলেছে সাধারণ মানুষ। তাই সময় করে একবার সাবধানে বাড়ির ছাদে উঠে দেখে নিতে পারেন সেই ঘটনাবলী। মহাকাশপ্রেমীদের জন্য সুখবর। জুন মাসে ফের চন্দ্রগ্রহণ হতে চলেছে। জানুয়ারি মাসেও একটি চন্দ্রগ্রহণ হয়েছিল।




এবার জুন মাসে উপচ্ছায়া চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ব।   কি এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ? বিজ্ঞানীরা বলছেন সূর্য, পৃথিবী ও চাঁদ একই পথে চলে এলে শুরু হয় গ্রহণ। এই সময়ে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর৷ সেই ছায়ায় ঢাকা পড়ায় পৃথিবী থেকে দেখা যায় না রুপোলি চাঁদকে। তাকে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 




তবে করোনা আতঙ্কের দয়ায় এবার যদি কোনও ভাবে সুযোগ হাতছাড়া হয়ে যায়, তবু চিন্তার কারণ নেই। এই বছরই আরও দুবার চন্দ্র গ্রহণ হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যদিও ভারতের কোনও অংশ থেকেই এই চন্দ্রগ্রহণ চোখে পড়বে না। জানা গিয়েছে এশিয়ার কিছু অংশ, অস্ট্রেলিয়া ও ইউরোপের কিছু প্রান্তে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ চোখে পড়বে। ৫ই জুন শুক্রবার চন্দ্রগ্রহণ হতে চলেছে। 





তাছাড়াও চন্দ্রগ্রহণ হবে ৫ই জুলাই ও ৩০ নভেম্বর। তবে এবার অর্থাৎ ৫ই জুন হতে চলেছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.