তাঁর কোলে জন্ম নেবেন সুশান্ত,” বিস্ফোরক দাবি রাখির
সুশান্তের মৃত্যু ঘিরে সরগরম দেশ। তাঁর ফ্যানেদের দাবি, খুন করা হয়েছে সুশান্তকে। কিন্তু পুলিশ বলছে আত্মহত্যা করেছেন অভিনেতা। তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন নেটিজেনরা। কিন্তু এরই মধ্যে এক অদ্ভূত দাবি করে বসলেন রাখি সাওয়ান্ত। রাখীর দাবি, সুশান্ত সিং রাজপুত তাঁর স্বপ্নে এসে তাঁকে বলেছেন, তাঁর কোলেই জন্ম নিতে চায় সে !
রাখির দাবি, ভোরবেলা ৪ টে নাগাদ ঘুমের মধ্যেএক ঝটকা লাগে, সেই সময় তিনি জিজ্ঞেস করেন কে? সুশান্ত নাকি তখন রাখিকে নিজের উপস্থিতি জানান দিয়ে বলেন, রাখি যেন তাড়াতাড়ি বিয়ে করে, আর তারপরেই তাঁর কোলে জন্ম নেবেন তিনি।
শুধু তাঁর কোলে জন্ম নেওয়াই নয়, সুশান্ত তাঁকে বলিউডের ব্যাপারে একাধিক অভিযোগ করেন। পাশাপাশি রাখি বলন, সুশান্ত তাঁকে বলেছেন, তাঁর সিনেমায় যেন রাখি সাওয়ান্তের একটি করে আইটেম সং থাকে। সানি লিওনির সঙ্গে যেন রাখিরও যেন আইটেম সং থাকে। তাতেই নাকি হিট হয়ে যাবে সিনেমা।
রাখির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁকে আক্রমণ করতে শুরু করেছেন নেটিজেনরা। নিজের প্রচারে সুশান্তকে ব্যবহার করায় রীতিমতো অগ্নিশর্মা হয়ে উঠেছে সুশান্তের ফ্যানেরা। ।
Post a Comment