রায়গঞ্জে কুকুরের মৃত্যু মিছিল - The News Lion

রায়গঞ্জে কুকুরের মৃত্যু মিছিল




গত কয়েকদিন ধরে নতুন ভাইরাসের কবলে মৃত্যু ঘটছে পথ কুকুরদের। গত মঙ্গলবারও রায়গঞ্জ পুর এলাকায় ২৬নং ওয়ার্ডের সুকান্তপল্লি সহ শহরের আরো কয়েকটি এলাকায় বেশ কয়েকটি পথ কুকুরদের মৃত্যুর ঘটনা ঘটেছে।





ঠিক কি কারনে কুকুরদের মৃত্যু হচ্ছে তা জানতে বুধবার দুপুর থেকে রায়গঞ্জের মিলনপাড়া, বন্দর, সুকান্তপল্লি সহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে অসুস্থ সারমেয়দের লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করলেন জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মীরা।




 প্রাণী সম্পদ বিকাশ দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিব্যেন্দু বিকাশ কর্মকার জানিয়েছেন, ভাইরাসের কারনেই এভাবে কুকুরদের মৃত্যু হচ্ছে বলে আমাদের প্রাথমিক ধারনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.