আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল



মেষ রাশিঃ
প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত।


বৃষ রাশিঃ
ব্যবসায় দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে। খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল।


মিথুন রাশিঃ
ঘুরতে যাওয়াও বিফলে যেতে পারে। তাই আজ সময় সুযোগ পেলে গুরুদেব বা ঈশ্বররে নাম জপ করবেন, এতে পরবর্তী পদক্ষেপ নিতে সুবিধা হবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি করবেন। একা স্বাধীন ভাবে ব্যবসা করার চেয়ে যৌথ ব্যবসায় উন্নতি করার লক্ষন আছে। তবে ব্যবসায় মূলধন বিনিয়োগ না করাই শ্রেয়।




কর্কট রাশিঃ
অধিকর্তা গ্রহ শুক্র আজ আপনার সহায়। বাড়িতে পছন্দের মানুষজনের সমাগম ঘটতে পারে। জলের মত হাত থেকে টাকা বেড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সংযত থাকতে হবে। খেতে খাওয়াতে খুব ভালবাসেন ভালো কথা, কিন্তু পেটের গোলযোগ দেখা দিতে পারে।


সিংহ রাশিঃ
আজ মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। বাড়ি ও জমি সংক্রান্ত কাজে না যাওয়াই ভালো। যানবাহন ক্রয়-বিক্রয়ে লাভবান হবেন। বাড়িতে গৃহপালিত পশু-পাখির সংখ্যা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়র অসুস্থতার কারণে তাকে দেখতে যেতে পারেন।

কন্যা রাশিঃ
আজ সারা দিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে আপনার তেজী, নির্ভীক এবং একগুঁয়েমির জন্য জটিলতা আসতে পারে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। আজ কারর দায়িত্ব নেবেন না। ভু সম্পত্তি বা বাড়ির মালিক হয়ে থাকলে তা বেচার পরিকল্পনা করলে আজই তার শুভ সময়।






তুলা রাশিঃ
সারাদিন কোনও বিষয়ে একটু উত্তেজনা থাকতে পারে। বৃহস্পতি সহায়, তার মানেই আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল। আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে।


বৃশ্চিক রাশিঃ
কর্মস্থলে কোনো না কোনো ঝামেলা দেখা দেবে। আজ আপনার কর্মের মূল্যায়ন হবার সম্ভাবনা। অনেকে আজ চাকরিতে ইস্তফা দিতে পারেন। মানসিক অবস্থা ভালো যাবে না। বিদেশ থেকে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। পদস্ত কর্মকর্তার সাহায্য পেতে গিয়ে কিছু অনৈতিক দাবি পূরণ করতে হবে।


ধনু রাশিঃ
আজ অর্থের মুখ দেখতে পাবেন। চিন্তাশীল কিন্তু বাচাল মনোভাবের জন্য সাংসারিক জীবনে অশান্তি আসতে পারে। কখনও কুটিল, কখনও সরল চারিক্রিক বৈশিষ্ট্যের জন্য অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পেটের রোগ বা বদহজম হতে পারে, তোষামোদ প্রিয় হলেও আজ আপনার ভাগ্যে তা জুটবে না।






মকর রাশিঃ
সকালে আপনি কোনো সুখবর আশা করতে পারেন। অতীতের কোনো কাজের উপযুক্ত ফল আপনি পাবেন। অল্প পরিশ্রমেই আপনি ব্যবসাতে লাভ করতে পারেন। আপনি যদি চারুশিল্প বা সঙ্গীতের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে অতীতে কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন।

কুম্ভ রাশিঃ
শরীর স্বাস্থ্য ভালই থাকবে। কাজ বা কথার সমালোচনা সহ্য করতে না পারলেও কর্মক্ষেত্রে সংযত রাখবেন নিজেকে। সন্তানের মা বাবা হন তাহলে তার বলা কথায় গুরুত্ব দিন। মনে প্রাণে সর্বদা উচ্চ ভাব সম্পন্ন প্রশ্রয় পেতে পারে। রোগ থেকে মুক্তি মিলতে পারে। বৃষ রাশির মানুষজন খুব বন্ধু বত্সল ও স্নেহশীল মানুষ হয়, কিন্তু আজ বন্ধু থেকে পীঠ বাঁচিয়ে চলুন।


মীন রাশিঃ

কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ রয়েছে। প্রিয়জনের অসুস্থতার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। দিনের শুরুর দিকে ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। সম্পর্কের জটিলতা কেটে যাবে তবে তা নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। বাবা-মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে। দ্রব্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যে কোনও বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুণ। শরীরিক ক্ষমতা বুঝে কাজ করুন। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.