সহবাসের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার
যুবতীর সঙ্গে সহবাসের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। ধৃতের নাম বাদল বাসফোর। বর্ধমান শহরের লোকো আমবাগান এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, বর্ধমান শহরের ওই যুবতীর বাড়ি।
বেশ কিছুদিন আগে তাঁর সঙ্গে বাদলের পরিচয় হয়। বাদল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। দু’জনের মধ্যে ভাব-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। যুবতীর অভিযোগ, নেশার দ্রব্য খাইয়ে তাঁর সঙ্গে বেশ কয়েকবার সহবাস করে বাদল। সেই ছবি সে মোবাইলে তুলে রাখে।
কিছুদিন পর বাদল বিবাহিত বলে জানতে পারেন তিনি। এরপরই দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেজন্য অভিযুক্ত তাঁকে নানাভাবে হুমকি দিতে থাকে। আপত্তিকর ছবি বেশ কয়েকজন আত্মীয়ের মোবাইলে ছড়িয়ে দেয় সে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি ছড়িয়ে দেওয়া হয়।
আত্মীয়দের কাছ থেকে ছবি ছড়িয়ে দেওয়ার বিষয়টি জানতে পারেন তিনি। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তারপর শুক্রবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
ধৃতকে ২ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগে যুবতীর মেডিকেল পরীক্ষা করিয়েছে পুলিস। তাঁর ভাইয়ের মোবাইলটি পুলিস বাজেয়াপ্ত করেছে। সেই মোবাইলেই আপত্তিকর ছবি পাঠানো হয়েছে বলে দাবি পুলিসের।

Post a Comment