করোনায় আক্রান্ত হলেন শহিদ আফ্রিদি
ক্রীড়া ডেস্ক | মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শহিদ আফ্রিদি। আজ শনিবার দুপুরে নিজের করোনা আক্রান্তের খবর নিজের টুইটারে এক পোস্টের মাধ্যমে জানান।
টুইটার পোস্টে আফ্রিদি লেখেন- ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল আমার। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর কোভিড-১৯ টেস্ট করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’
আফ্রিদির আগে পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়ে প্রাণও হারিয়েছেন।
Post a Comment