তারাপীঠের তারা মায়ের জন্য শান্তিপুরের স্বর্ণ শিল্পী বানালেন সোনার মুকুট
তারাপীঠের তারা মায়ের স্বর্ণ মুকুট তৌরি হলো নাদিয়ার শান্তিপুরে।আগের মায়ের মুকুট ছিল শুধু রুপোর। সেখানে আবার স্বর্ণ মুকুট পড়ানো হচ্ছে। আর এই কাজে নাদিয়ার শান্তিপুরের নাম যথেষ্ট প্রশংসনীয়।
এর আগে তারাপীঠের তাঁরা মায়ের গলার বৃহৎ জবা ফুলের স্বর্ণ মালা, চাঁদমালা সবটাই তৈরি হয়েছে শান্তিপুরে।
শান্তিপুর নিশ্চিন্তপুরে শিল্পী শশাঙ্ক প্রামানিক একনাগাড়ে দীর্ঘ চার দিনের অক্লান্ত পরিশ্রমে মায়ের মুকুট এর কাজ সমাপ্ত করেছেন। এ ব্যাপারে তাকে নানা ভাবে সাহায্য করেছেন শান্তিপুরের আরেক শিল্পী প্রসেনজিৎ সেন।
তারা মায়ের এই স্বর্ণ মুকুট তৌরি করার জন্য শশাঙ্ক প্রামানিক কে দায়িত্ব দেওয়া হয়েছিল আর তাই তার নিপুণ হাতে মায়ের মুকুট তৌরি করলেন অক্লান্ত প্রচেষ্টায়।

Post a Comment