দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন তৃণমূল কর্মী
বুধবার সকালে এক তৃণমূল কর্মী বাড়ি থেকে বাজারে দিকে যাওয়া সময় বেশ কয়েকজন দুষ্কৃতী হঠাৎই বোমা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তৃণমূল কর্মী।মৃত তৃণমূল কর্মীর নাম নবির আলি সরদার(৫৫)।
ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ফুলমালঞ্চ ১০ নম্বর সরদার পাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ১০ নম্বর সরদার পাড়া এলাকার বাসিন্দা তৃণমূলের সক্রিয় কর্মী নবির আলি সরদার এদিন সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিল।
সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী হঠাৎই তৃণমূলের কর্মী নবির আলি সরদার কে লক্ষ্য করে বোমা গুলি ছুঁড়তে থাকে।দুষ্কৃতীদের ছোঁড়া গুলি তৃণমূলের কর্মী নবির আলি সরদারের শরীরে লাগলে রাস্তায় লুঠিয়ে পড়ে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তৃণমূল কর্মীর।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।
এলাকায় ছড়িয়ে পড়ে বিশাল উত্তেজনা।দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় কয়েকশো গ্রামবাসী।এলাকায় চলছে পুলিশি টহলদারি।এদিকে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Post a Comment