২৪ ঘণ্টায় বিভিন্ন মাত্রার ৪৪ টি ভূমিকম্প হয়েছে গোটা বিশ্বজুড়ে
গত
২৪ ঘণ্টায় বিভিন্ন মাত্রার ৪৪টি ভূমিকম্প হয়েছে গোটা বিশ্বজুড়ে। এর মধ্যে ৩০
মিনিটের ব্যবধানে কেঁপে ওঠে জ্যামাইকা, জাপান,
ভারতের
গুজরাত,
চিলি,
তুরস্ক,
আ্যাল্বেনিয়া,
ক্যালিফোর্নিয়া,
আলাস্কা,
হাওয়াই।
গতরাতেই
কেঁপে উঠেছিল ভারতের গুজরাত রাজ্যের রাজকোট, জম্মু
সহ একাধিক স্থান। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের সোমবার ভোরে কেঁপে ওঠে কাশ্মীর।
এরপর দুপুরে গুজরাতের মাটি কেঁপে ওঠে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে তিনবার কেঁপে উঠল
গুজরাত।
এদিকে
তুরস্কের পূর্বাঞ্চলীয় বিঙ্গল প্রদেশে রোববার ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে
একজন প্রাণ হারিয়েছে। আহত ১৮ জন। এদিকে জাপানেও রবিবার আফটারশক অনুভব করা যায়। এর
আগে ১৩ তারিখ জাপানের আমামি দ্বীপপুঞ্জে ৬.৩ কম্পাঙ্কের শক্তিশালী ভূমিকম্প আঘাত
করে জাপানে। রবিবার তারই আফটারশক অনুভব করা যায়।
ক্যারিবিয়ানের
জ্যামাইকা, ভারতের গুজরাত,
দক্ষিণ
আমেরিকার চিলি, ইউরোপের তুরস্ক,
আ্যাল্বেনিয়া,
আমেরিকার
ক্যালিফোর্নিয়া, আলাস্কা, হাওয়াইতে
ভূমিকম্প অনুভব করা যায় এর আধঘণ্টার মধ্যেই।
এতেই
প্রমাদ গুণছেন ভূবিজ্ঞানীরা। কোনও বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে একাধিক ভূমিকম্প।
বার বার এভাবে ভূমি কম্পনে নতুন বিপদ আঁচ করেছেন ভূ বিজ্ঞানীরা। তাঁরা বলছেন বার
ভার ঘন ঘন ভূমিকম্প তখনই হয় যখন বড় কোনও বিপদ আসার থাকে। এর আগে গত একমাসের মধ্যে
শুধুমাত্র দিল্লিতেই ১৪টি ভূমিকম্পন অনুভব করা যায়।

Post a Comment