করোনাভাইরাসে প্রাণ কাড়লো শিল্পপতি হাসান জামিলের - The News Lion

করোনাভাইরাসে প্রাণ কাড়লো শিল্পপতি হাসান জামিলের



ঢাকা প্রতিনিধি :       বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে প্রাণ গেলো বাংলাদেশের কুমিল্লার বিশিষ্ট শিল্পপতি হাসান জামিল সাত্তারের (৭০)। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি মারা যান।




হাসান জামিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন। তিনি জানান, তিন দিন আগে চাচার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া তার কিডনিসহ শারীরিক নানা সমস্যা রয়েছে।




অবস্থা গুরুতর হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.