অনাড়ম্বরভাবে পালিত হলো মায়াপুর ইসকনের রথযাত্রা
মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা। বিশ্বজুড়ে করোনা বিপর্যয়ের ফলে সার্বিকভাবে সুরক্ষার কথা মাথায় রেখে পরস্পরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এই বছর রথযাত্রা অনুষ্ঠান বাইরের রাজপথে না হয়ে পালিত হলো ইসকন মন্দির প্রাঙ্গণে ।
এবারের রথযাত্রা অনুষ্ঠানে শুধুমাত্র মন্দিরের পূজারী ব্যতীত সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসকন কর্তৃপক্ষ। ভগবান জগন্নাথ,বলদেব,সুভদ্রা দেবীর রথের চাকা ঘুরল ঠিকই কিন্তু তা মন্দির প্রাঙ্গণের ভেতরেই সীমাবদ্ধ থাকলো। এক কথায় অনাড়ম্বরভাবেই পালিত হল এবছরের রথযাত্রা উৎসব।
প্রতিবছর এই উৎসবকে কেন্দ্র করে কয়েক লক্ষ দেশি-বিদেশি ভক্তবৃন্দের সমাগম ঘটে মায়াপুরে। রথের দিন রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ভগবান জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ সাড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছায় ইসকন মন্দিরের অস্থায়ী মাসির বাড়িতে।
এরপর রথ সব কে কেন্দ্র করে চলে বিভিন্ন রকম অনুষ্ঠান পর্ব। রথের রশিতে টান দেয়ার মধ্য দিয়ে পুণ্য লাভের আশায় দেশ বিদেশ থেকে ছুটে আসেন লক্ষ্য লক্ষ্য দর্শনার্থীরা।
কিন্তু এবছর করোনা বিপর্যয়ের ফলে ও সার্বিক সুরক্ষার তাগিদে আড়ম্বরপূর্ণ রথ উৎসবের অনুষ্ঠানসূচি তে ইসকন কতৃপক্ষের রাস টানার কারণে কার্যত অনাড়ম্বরভাবেই পালিত হল মায়াপুরের রথযাত্রা উৎসব

Post a Comment