৮০ কেজি গাঁজা সহ গ্রেফতার ১ - The News Lion

৮০ কেজি গাঁজা সহ গ্রেফতার ১





বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ গাজা সহ গ্রেফতার করে এক জনকে।ধৃতের নাম মোশারফ মোল্লা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার শ্রীনগর লস্কর পাড়া এলাকায়।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্রীনগর লস্কর পাড়া এলাকার বাসিন্দা মোশারফ মোল্লা বেশ কয়েক দিন ধরে গোপনে অবৈধ ভাবে গাঁজা মজুত করছিল।আর এই খবর পুলিশ গোপনে পেয়ে ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে পুলিশ টিম অভিযান চালিয়ে গাঁজা সহ হাতে নাতে ধরে ফেলে মোশারফ মোল্লাকে।




পুলিশ ধৃতের কাছ থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে।যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে অবৈধ গাঁজা চোরা পথে সাপ্লাই হচ্ছিল ক্যানিং,বাসন্তী  গোসাবা সহ জেলার বিভিন্ন এলাকায়।




তবে গাঁজা পাচারে আর কে বা কারা জড়িত রয়েছে কিংবা আন্তর্জাতিক কোন পাচার চক্র জড়িত রয়েছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.